লকডাউনের প্রথম দিনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ প্রাইভেট কার আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: লকডাউনের প্রথমদিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে ৮০ প্রাইভেটকার আটক করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে প্রাইভেটকারগুলো আটক করা হয়।
তিনি আরও জানান, শাস্তি হিসেবে গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোনো জরিমানা করা হয়নি।
উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার











