শীতলক্ষ্যা নদীতে ৫ নৌ যানকে ২০ হাজার টাকা জরিমানা

শীতলক্ষ্যা নদীতে ৫ নৌযানকে ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহি লঞ্চ ডুবির ঘটনায় ৩৬ জন নিহতের ঘটনার পর প্রশাসন নৌ আইন বিরোধী অভিযান শুরু করছে। প্রতিদিন শীতলক্ষ্যা নদীতে অভিযান অব্যাহত রেখেছে। শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৫ টি নৌ যানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও মাহমুদা মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন নদীতে চলমান নৌযান গুলোতে নৌ আইন প্রতিপালন নিশ্চিত করার কাজ চলছে। নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং লাইসেন্সহীন অবৈধ নৌযান ধরতে শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওইসময় ৫ টি নৌযানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।