কক্সবাজার সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: হিমছড়ি ও কক্সবাজারের মাঝামাঝি সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি বিশাল আকৃতির মৃত তিমি।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়নের (এপিবিএন) অদূরে সৈকতে স্থানীয় লোকজন মরা তিমিটি দেখতে পান। ধারণা করা হচ্ছে এই তিমির ওজন হবে দুই টনেরও বেশি।
এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে কোন তিমি ভেসে আসতে দেখা যায়নি। তিমিটি হয়তো কোন জাহাজের আঘাতে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যূর পর ঢেউয়ের কারনে তীরে ভেসে এসেছে। মৃত তিমি থেকে এখন দুর্ঘন্ধ ছড়িয়ে পরছে। এলাকাবাসী পঁচে যাওয়া এই তিমির দেহ সরিয়ে নেওয়ার দাবী জানিয়েছে।
ধারনা করা হচ্ছে লকডাউনের কারনে বঙ্গপোসাগরের তীরবর্তী এলাকায় ডলফিন ও তিমির আনাগোনা বেড়ে যেতে পারে । এর আগেও লকডাউনের কারনে সৈকতে ডলফিন ভাসতে দেখা যায়।











