বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙ্গালীর মুক্তির জন্য: সাজনু

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙ্গালীর মুক্তির জন্য: সাজনু

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়ার সাজনুর নেতৃত্বে বিশাল মিছিলের মাধ্যমে  চাষাড়া থেকে ২নং রেইল গেইট পর্যন্ত আনন্দ র‌্যালি নিয়ে জন্মদিন পালন করা হয়। এসময় নেতাকর্মীদের স্বরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এসময় সাজনু বলেন, বঙ্গবন্ধু জন্ম হয়েছিলে এদেশের জন্ম হওয়ার জন্য। মহান এই নেতার জন্ম  হয়েছিল বাঙ্গালীর অধিকার ফিরিয়ে আনার জন্য। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙ্গালীর মুক্তির জন্য। যার জন্ম না হলে আজ আমরা স্বাধিনতা পেতাম না। এই দিনে বাঙ্গালীর স্পন্দন বিশ্বনন্দিত মহান নেতার জন্ম হয়েছিল । আমরা অত্যন্ত গর্বের সাথে এই দিনটি উৎযাপন করি ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাজনু ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কোন দলের নয় তিনি সমস্ত বাঙ্গালীর নেতা বিশ্বের নিপিড়ীত মানুষের নেতা। বর্তমান প্রজন্মকে এই মহান নেতার ইতিহাস তাঁর আদর্শ  তাঁর নেতৃত্ব, সম্পর্কে জানতে হবে। বর্তমানে একটি গোষ্ঠি বঙ্গবন্ধু একটি দলের নেতা হিসেবে দাঁড় করাতে চায় আসলে তার কখনো বাঙ্গালী চেতনায় বিশ্বাসি নয় তারা পাকিস্তানি জাতীয়তাবাদ এদেশে কায়েম করতে চায়। কাজেই আমাদের শুধু বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলে চলবে তাঁকে এবং তার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

এখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা তাঁতীলীগের সদস্য সচিব ভিপি আলমগির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী প্রমুখ।