কাশীপুর ৩নং ওয়ার্ড আ’লীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কাশীপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে কেক কেটে জন্মদিন পালন হয়েছে।
গতকাল বিকেলে কাশিপুর মধ্যনরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
পালন করা হয়।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে বিকেলে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক খবির উদ্দিন খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল হোসেন, কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো: শরীফ হোসেন প্রমুখ।











