৭মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

৭মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

রোববার সকালে দুইনং রেলগেটস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গসংগঠন নেতৃবৃদ্ধ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ: হাই, সহ-সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, সাবেক মহিলা এমপি হোসনে আরা বাবলী, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, দপ্তার সম্পাদক এমএ রাসেল প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালিত হয়।