আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার ভিত্তিতে আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফেন্সিডিল বহনকৃত ট্রাকের চালক সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গদিরশি (সুলতানপুর) এলাকার হাসিব মিয়ার ছেলে সালমান ও সেনাপতিরচর এলাকার হেলপার সাজ্জাদ আলীর ছেলে মঈনুল।

পুলিশ জানায়, আটকের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৫৩ বোতল ফেন্সিডিল নিয়ে গাড়ীর চালক ও হেলপার সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকায় অবস্থান নেয়। হবিগঞ্জ-ড-১১-০০৮৪ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।