মেম্বার প্রার্থী আ’লীগ নেতা আক্তার হোসেন সকলের দোয়া চেয়েছেন

ইকবাল হোসেন, প্রেসবাংলা২৪.কম: বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হচ্ছেন তরুন প্রজন্মের আইকন ও আওয়ামীলীগ নেতা মোঃ আক্তার হোসেন । আসন্ন ২০২১ বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড ( রামনগর কানাইনগর ) গ্রাম থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষানুরাগী ও স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। ইতিমধ্যে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে । চায়ের দোকানে লোকজনকে বলতে শোনা যায় আক্তার একজন সৎ সহজ সরল ও ভালো মনের মানুষ। তাকে নির্বাচিত করলে এই ওয়ার্ডের মানুষ উপকৃত হবে। আক্তার হোসেন জানান, আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন মেম্বার পদপ্রার্থী। আমি আমার ৬ নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আমি নির্বাচিত হলে ৬নং ওয়ার্ড তথা রামনগর – কানাইনগর গ্রামকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই এবং মুরব্বিদের পাশে থেকে অবহেলিত জনগোষ্ঠীর জন্য সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সর্ব মহলের সমর্থন একান্তভাবে কামনা করছি।











