ফতুল্লায় শিক্ষার্থীদের জন্য শামীম ওসমানের ভ্রাম্যমাণ লাইব্রেরীর উদ্ধোধন

ফতুল্লায় শিক্ষার্থীদের জন্য শামীম ওসমানের ভ্রাম্যমাণ লাইব্রেরীর উদ্ধোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় কোমলমতি শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ লাইব্রেরী ও গর্ভবর্তী মায়ের জন্য “মায়ের ডাক” নামে একটি ভ্যান গাড়ির উদ্ধোধন করেছেন এমপি শামীম ওসমান।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের পরিকল্পনায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের অর্থায়নে ও বাস্তবায়নে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়। এরআগে উপজেলা পরিষদ মাঠে নবনির্মিত বঙ্গবন্ধুর মোড়াল উদ্ধোধন করেন শামীম ওসমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, পুরুষ ভাইষ চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান  স্বপন,বক্তাবলী ইউপির চেয়ারম্যান শওকত আলী।