সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি ও সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি ও সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ইয়াছিন মিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে ১নং ওয়ার্ড যুবলীগ।

যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন ও হুমায়ূন কবিরের উদ্যোগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল ৫’টায় ১নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য হাজ্বী জাহাঙ্গীর হোসেন, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজ্বী আব্দুস সামাদ বেপারি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিছুর রহমান, থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, যুবলীগ নেতা হাজ্বী মাহবুবুর রহমান, সমাজ সেবক হাজ্বী ইসহাক, হাজ্বী আফসার উদ্দিন, হাজ্বী মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, যুবলীগ কর্মী মিলন, আরাফাত রহমান বাবু, সোহেল, কবির, জরিপ, মিলন-২, হুমায়ুন, সিফাত, শাহীন প্রমুখ।