প্রায়ত মফিজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক জননেতা মরহুম মফিজুল ইসলাম ৭ম মৃত্যুবার্ষিকীতে চানমারী মফিজুল ইসলাম সড়কে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এড খোকন সাহা এবং বাবু চন্দনশীল, শাহ নিজাম চাচা, জুয়েল হোসেন, সোহেল করিম রিপন, মীর সোহেল, শুভ রায়, আরিফচৌধুরী, বাসেদ প্রধান, পরিবারের পক্ষে বক্তব্য দেন মাহবুবুল ইসলাম রাজন, পরিবারের পক্ষে আর উপস্থিত ছিলেন রানা মাওফুজ, এম, এ ইমন,মহসিন মনি, হাসিবুল হক জিসান, শাহেদ রেজা অমি, দিপু, সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।











