সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের হাউজিং আবাসিক লাইন থেকে বাসা-বাড়িতে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ রোধে অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ।
বুধবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মাহমুদা মাসুম এবং সানজিদা আক্তার। অভিযানে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং ৫টি মামলা দায়ের করা হয়।
মাহমুদা মাসুম জানান, করোনা পরিস্থিতির কারণে মানবিক দিক বিবেচনায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের সর্বনিম্ন দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। একই সাথে দ্রুত তাদের আইনি জটিলতা সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডেপুটি ম্যানেজার আরিফ মোঃ বাবু, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, সহকারী কর্মকর্তা মোঃ গাজী, টেকনিশিয়ান আবুল খায়ের প্রমূখ।