ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১জন গ্রেফতার

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১জন গ্রেফতার

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার দেওভোগ নাগবাড়ি থেকে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামী ফরহাদ আহাদ হোসেন(৩৩) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  এসময় তার কাছ থেকে ২টি স্টীলের সুইচ গিয়ার চাকু, ১টি চাকু রাখার কভার,  পাটের রশি ১০ ফুট, ১টি ড্রিল মেশিন সেট,  ১টি ৩ ফুট লোহার রড,  ২০০ পুড়িয়া হেরোইন ( ২০ গ্রাম করে) যার অনুমানিক মূল্য ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নাগবাড়ি বাদশা মিয়ার বাড়ির পাশে থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থান পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান,  ডাকাত ফরহাদ ( পিতা মৃত বিল্লাল হোসেন) এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মারামারি, হত্যা , অস্ত্র ও মাদক সহ ৬টি মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পায় না। তাকে আটককালে তার সহযোগী অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

তবে তাকে গ্রেফতার করায় এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।