সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনাদের পাশে থাকব: সাজনু

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ভূইঘর সােনালী সংসদ’র নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ভূইঘর কড়ইতলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হােসেন ভূঁইয়া সাজনু। প্রধান অতিথি তার বক্তব্যে ‘ভূইঘর সােনালী সংসদ’র নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২৫ শে ডিসেম্বর যে ঝাকজমকপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে তিনি শুভেচ্ছা ও ধনাবাদ জানান।
সাজনু বলেন, আমি ধনাবাদ জানাই, সকল উপদেষ্টাদের এবং এ নির্বাচনকে সফল করার জন্য সহযােগীতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। নিব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে অনুরােধ রেখে তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে অনুরােধ করে বলতে চাই, আপনাদের এ নতুন নেতৃত্ব শুধুমাত্র খেলাধুলাই নয় সামাজিক উন্নয়নেও কাজ করবেন।
তিনি আরো বলেন, সমাজে বিভিন্ন ব্যাধি ছড়িয়ে আছে। যেমন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং। আপনারা দেখবেন, আমাদের কােনো সন্তান স্কুলে যাওয়ার সময় কিছু ছেলেরা স্কুলের পাশে দাঁড়িয়ে থাকে। তারা হয়তো আমার ভাই, আপনাদের ছেলে। তারা স্কুলের সামনে দাড়িয়ে আমাদের বােনদের ইভটিজিং করে। আপনারা এসবের বিরুদ্ধে কথা বলবেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন। যদি কোন সমসা হয় আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থাকবো।
এর আগে পবিত্র কোরআন তিলােয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে জাতীয় সঙ্গীত গেয়ে লাখাে শধীদদের প্রতি শ্রদ্ধা জানান অতিথিবৃন্দসহ নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। এরপর শুরু হয় অতিথিদের বরণ করার পালা। ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে প্রদান অতিথিকে বরণ করার পর একে একে সকল অতিথিকে বর্ণ করে নেন নব নির্বাচিত কমিটি। অতিথিদের বরণ করার পর প্রধান অতিথিকে মানপত্র পড়ে শুনানাে হয়। মানপত্রের পর নব নির্বাচিত কমিটি নেতৃবৃন্দকে শপথ বাক্য করানাে হয়। ভূইঘর বাইতুল হালাল জামে মসজিদের সভাপতি আলহা মাে: শাহীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, জেলা পরিষদের সদস্য মােস্তফা হােসেন চৌধূরী, ভূইঘর সােনালী সংসদ’র উপদেষ্টা কে,এম মকবুল হােসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মােঃ মানিক চনি, ভূইঘর ঈদগাঁ ও কবরস্থান কমিটির সাধারন সম্পাদক আল মামুন ওয়া মিন্টু, ভূইঘর সােনালী সংসদ’র উপদেষ্টা কে-এম আফজাল হােসেন, কুতুবপুর ইউপি সদস্য নজরুল ইসলাম মাদবর, জেলা যুবলীগ নেতা সাকির আহমেদ জুলহাস, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গােলাম মােস্তফা, ভুইমর সােনালী সংসদ’র নব নির্বাচিত কমিটির সভাপতি কাজী হুমায়ুন ও সাধারণ সম্পাদক খন্দকার নুরুল ইসলাম সহু নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ।











