শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লাবকে ক্রিকেট ব‌্যাট দিলেন টিটু

শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লাবকে ক্রিকেট ব‌্যাট দিলেন টিটু

স্টাফ রি‌পোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের ঐ‌তিহ‌্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লাবের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শু‌ভেচ্ছা স্বরুপ ২‌টি ক্রিকেট ব‌্যাট ক্লাব কর্মকর্তাদের হাতে তুলে দেন শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়ার বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সভাপ‌তি তানভীর আহমেদ টিটু।

শুক্রবার (২২ জানুয়া‌রি) দুপুরে নগরীর ওসমানী পৌর স্টে‌ডিয়ামে শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের হাতে ব‌্যাট ২‌টি উপহার স্বরুপ তুলে দেন টিটু।

এ সময় ক্লাব কর্মকর্তাদের মাঝে উপ‌স্থিত ছিলেন ক্লাবের সভাপ‌তি ডা. র‌কিবুল ইসলাম শ‌্যামল, সহ সভাপ‌তি এস এম রানা, সাধারণ সম্পাদক মাকসুদ উল আলম, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান লিপন, কোষাধক্ষ‌্য মোঃ কামরুজ্জামান। আরো উপ‌স্থিত ছিলেন সাবেক ক্রিকেট খেলোয়ার টিপু, জুয়েল ও মাসুদ।