বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিলটি ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় থেকে শুরু হয়ে ডাচ্বাংলা ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
এসময় মিছিলে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন সহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের অন্যান্ন নেতৃবৃন্দ।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামদ বেপারী, আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আহম্মেদ আজিজ, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী চম্পা ভূঁইয়া সহ প্রমূখ।











