বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চেম্বার অব কর্মাসের উদ্যোগে মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চেম্বার অব কর্মাসের উদ্যোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ই ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর প্রেস ক্লাব প্রাঙ্গণে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মোহাম্মদ আলী বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য যা করেছেন, সত্যিকার অর্থে আমরা কোনটাই অস্বীকার করতে পারবো না। আমাদের দেশে যারা ব্যবসা করছে সবাই এ প্রজন্মের লোক। যারা বঙ্গবন্ধুর চেতনায় ব্যবসা করেছিলো তারা আজকে দেশে প্রতিষ্ঠিত। আমি একজন জেলা কমান্ডার হয়ে ব্যবসায়ীদের অনুরোধ করবো, আপনারা ভুলে যাবেন না এ দেশকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা হাত দিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আমাদের মুক্তিযোদ্ধারাই যথেষ্ঠ। আমরা সকলে মিলে এর প্রতিহত করব। সারাদেশে যেমন প্রতিকৃতি আছে সেভাবে আমাদের দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি থাকতে হবে। আমি এর জন্য ব্যবসায়ীদের সাহায্য ও সহযোগীতা কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল বলেন, যতদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থাকবে ততদিন দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যার প্রমাণ ঠিক দুইদিন আগেই তিনি দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের বিজয় মাসে পদ্মা সেতুর মাধ্যমে আরেকটি বিজয় এনে দিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আমরা শুধু একটা কথাই বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোনো আপোষ নাই। এই জায়গায় কোনো দ্বিধা বা প্রশ্ন থাকতে পারে না।
নারায়ণগঞ্জ বিকেএমইএ এর পরিচালক জিএম ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক মহিলা সাংসদ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এড. হোসনে আরা বেগম বাবলী, বিকেএমইএ নারায়ণগঞ্জ এর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি লিটন সাহা, আওয়ামী লীগ নেতা পিজা শামীম, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবু হেনা, মোঃ জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাসান নিপুসহ ১০টি জাতীয় সংগঠন ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।