প্রবীন রাজনীতিবীদ শফিউদ্দিন আহমেদ আর নেই

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: প্রবীন রাজনীতিবীদ শফিউদ্দিন আহমেদ (৮০) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ………. রাজিউন।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও শ্রমিক নেতা।
এরআগেত গত ৩০ অক্টোবর শফিউদ্দিন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত ও নানান রোগ জটিলতায় ভুগছিলেন শফিউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শফিউদ্দিন আহমেদের মরদেহ ঢাকা থেকে দুপুর দুইটায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ আসর পাঠানটুলি কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।











