না‘গঞ্জে কোন সোর্স থাকবে না: অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর

না‘গঞ্জে কোন সোর্স থাকবে না: অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা: নারায়ণগঞ্জে বিট পুলিশিং পুনঃগঠন করা হবে ।   বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য সেখানে অফিস থাকবে। অফিসে মাদক নয় সকল অপরাধের বিষয়ে কথা হবে। কমিউনিটি পুলিশিং পূর্ণগঠন করবো, আমরা চাই সমাজে যারা ভালো মানুষ আছে যারা কাজ করতে পারবে তাদের নিয়ে অতি শীগ্রই জেলা, উপজেলা, মহানগর কমিটি করবো। নারায়ণগঞ্জে কোন সোর্স থাকবে না এবং আমরা পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে কোন সোর্স নিয়ে কাজ করবো না।

 

রোববার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

 

নারাণয়গঞ্জের প্রবেশ পথের অনেক জায়গায়ই চেকপোস্ট বর্তমানে বন্ধ রয়েছে ওপেন হাউজ ডে তে এমন অভিযোগ উঠলে সে প্রসঙ্গে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, করোনার কারণে বন্ধ রয়েছে, কিন্তু অতি শীগ্রই আমরা চালু করবো।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আরও বলেন, ওপেন হাউজ ডে তে শুনলাম রেললাইনের পাশে চাঁদাবাজি হয়। কিছু দিন আগে ছোট শাহজাহান নামে একজনের বিরুদ্ধে অভিযোগ আমরা আমাদের পুলিশের গোয়েন্দাদের মাধ্যমে পেয়ে তাকে গ্রেপ্তার করেছি।

 

পুলিশের সোর্স প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) বলেন, কোন পাবলিক সোর্স থাকলে সে গ্রেপ্তার হবে। কেউ যদি বলে আমি এসপি’র লোক কিংবা অতিরিক্ত এসপির লোক তাদের বিরুদ্ধে আমাদের তথ্য দিবেন। যারা সোর্স হিসেবে পূর্বে ছিল তাদের গ্রেপ্তার করে কোর্টে চালান করেছি। নারায়ণগঞ্জে কোন সোর্স থাকবে না এবং আমরা পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে কোন সোর্স নিয়ে কাজ করবো না। পুলিশ সুপারের কার্যালয় সকলের জন্য, আইনগত সুবিধার জন্য পুলিশ সুপারের কার্যালয় সবসময় উন্মুক্ত।

 

১৫ নভেম্বর ফতুল্লা মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, বিদুৎ বিভাগ সিটি কর্পোরেশনের কেউ কিন্তু ডেকে এনে জিজ্ঞেস করে না যে তাদের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট কি না। পুলিশই জিজ্ঞেস করে। আমাদের সোর্স এর প্রয়োজন নেই। আপনারা প্রত্যেকেই পুলিশের সোর্স। আপনার পার্শ্ববর্তী বাসা চুরি, ছিনতাই হচ্ছে সে তথ্য দিয়ে সোর্স রূপে পুলিশকে সহায়তা করতে পারেন। সিসিটিভি লাগালে চোর জানে এখানে অপরাধ করা যাবে না, একইসাথে পুলিশও সে ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করতে পারবে। নিজেদের প্রয়োজনে সকলে আপনারা সিসিটিভির ব্যবস্থা করুন। আপনি আপনার মোটরসাইকেল এ যদি জিপিএস ব্যবহার করেন তাহলে আপনারা চুরি হলেও জানতে পারবেন কোথায় আছে।

 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেন বলেন, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলাকে রোল মডেল করার লক্ষ্যে ফতুল্লা থানায় কাজ করে যাচ্ছি। দুষ্টু সোর্সদের আমরা বয়কট করেছি, এখন আমাদের সোর্সের প্রয়োজন হয় না। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে চাই।

 

অনুষ্ঠানে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মীর মোজাম্মেল আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।