লোহাগড়ায় নবগঙ্গা নদী খননে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ফরহাদ খান, নড়াইল, প্রেসবাংলা২৪.কম: নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীখননে ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নবগঙ্গা ভূমিহীন অধিকার আন্দোলন কমিটির উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) দুপুরে লোহাগড়ার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্টিত হয়।
ক্ষতিগ্রস্থরা জানান, নাব্যতা ফেরানোর জন্য লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীখনন করা হলেও অনেক পরিবার বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অযৌক্তিক ভাবে নদীখনন করা হচ্ছে। এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং অনেক পরিবারসহ এ এলাকার হাজারো কৃষক সব হারিয়ে নিঃস্ব হয়েছেন। তাই ক্ষতিপূরণসহ সবাইকে পুনর্বাসনের দাবি করেন ভূক্তভোগীরা।
ভূক্তভোগীরা বলেন, বর্তমানে নবগঙ্গা নদীর গতিপ্রকৃতি ঠিক রেখে খনন করলে কেউ তেমন একটা ক্ষতিগ্রস্থ হবে না।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মন্টু ঘোষ। বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নড়াইল জেলা আহবায়ক খন্দকার শওকত, নবগঙ্গা ভূমিহীন অধিকার আন্দোলন কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন, সহসভাপতি খান রেজাউল করিম, বিএম বরকত বিশ্বাস, সেকেন্দার হায়াত, তুহিন শেখ, আব্দুর রউফ শেখ, বিএম লিয়াকত হোসেন, সৈয়দ খায়রুল আলম, যুবলীগ নেতা সদরুদ্দিন শামীমসহ অনেকে।











