প্রকৃতিতে শীতের আগমন !

প্রকৃতিতে শীতের আগমন !

মাহির আমির মিলন, শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  প্রেসবাংলা২৪.কম: কি চমৎকার একটা সময় এসেছে প্রকৃতিতে! মৃদু বাতাস, হালকা ঠান্ডার অনুভূতি, নিস্তব্ধতা পরিবেশ,কোমলতার ছোয়া প্রাণের স্পন্দন এইসব নিয়ে আবারও আমাদের মাঝে শীতের আগমনি বার্তা।বাংলাদেশ ছয় ঋতুর দেশ, এই কথা আমরা শৈশব থেকেই শুনে এসেছি। অথচ এখন মনে হয় সুজলা, সুফলা, সুন্দর বৈচিত্র্যময় ঋতুতে শুধুমাত্র বর্ষা, শীত আর গ্রীষ্মকালই বিদ্যমান আমাদের মাঝে। তবে, এজন্য প্রকৃতিকে বিন্দুমাত্র দোষারোপ করার কোনো সুযোগ নেই আমাদের।
বিশ্বায়নের এই যুগে মানুষ প্রতিনিয়ত নিজের ভাগ্যকে বদলানো জন্য প্রকৃতির  লীলাময় সৌন্দর্যকে জলাঞ্জলি দিয়ে ইট-পাথরের ঘেরা শহরের কোলাহলে নিজেকে আবদ্ধ করছে।যার ফলশ্রুতিতে আমরা প্রাকৃতিক মুগ্ধতা ছড়ানো অনেক কিছু থেকে নিজেদের বঞ্চিত করছি অবিরত।শীতকাল প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে আমাদের মাঝে আবহমানকাল থেকে অতীত হয়ে আসছে। অথচ এই যাবৎকালে শীতকে আমরা বরাবরের মতো উপেক্ষা করে আসছি।
একটি শীতের সকালের সূর্য যে কতটা আবেগঘন মুহুর্ত সৃষ্টি করতে পারে, তা নিজে অনুভব না করলে সত্যিকার অর্থে শীতের সময়টা উপভোগ করা সম্ভব নয়। চারদিকে ভোরবেলায় শুরু হয় অতিথি পাখির কিচিরমিচির শব্দ যা শুনে প্রকৃতি প্রেমিদের সকালের ঘুম ভাঙে। সকালের দক্ষিণা মৃদু হাওয়া হৃদয়ের স্পন্দনে এসে জুড়ে করে সমস্ত শীতল দেহকে শিহরিত  করে জানান দেয় যে শীত তোমাকে আপন করতে এসেছে। এভাবে যেন শীত আমাদের মাঝে এসে ধরা দেয় তার,এক ফোঁটা শিশির বিন্দুর মতো।