নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভাল : আবুল কালাম

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ ধামের শীষকে যেরকম ভালবাসে। ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষ বিজয়ী হবে। ভোটের মাধ্যমেই এটা প্রমানিত হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ১১ ও ১২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভাল। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা সেদিকেই ধাবিত হচ্ছি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জমশের আলী ঝন্টু, অহিদুল ইসলাম ছক্কুসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।