প্রধানমন্ত্রী কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় বক্তাবলীতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় বক্তাবলীতে বিক্ষোভ (ভিডিও)

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা এবং মামলার বাদী আওয়ামিলীগ নেতা মোবারক শেখকে মেরে ফেলার হুমকি দেয়ায়  দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার ( ৭ নভেম্বর ) বিকেলে ফতুল্লার বক্তবলী বাজারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বক্তাবলী বাজারের প্রধান সড়ক দিয়ে রাজাপুর ও গোপালনগর এলাকা প্রদক্ষিণ করে।

 

এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় এবং মামলার বাদীকে মৃত্যুর হুমকি দেওয়ায় হুমকিদাতা কে বিচারের আওতায় আনতে হবে এবং কটুক্তিকারী ইমতিয়াজ হোসেন ইমুকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

ইমতিয়াজ হোসেন ইমু বক্তাবলী গোপালনগর এলাকার আজহার মিয়ার ছেলে। প্রধানমন্ত্রীকে নিয়ে ইমু তার ফেইসবুক আইডিতে কটুক্তি করে পোস্ট দেয়। তার বিরুদ্ধে বক্তাবলীর আওয়ামীলীগ নেতা মোবারক শেখ ফতুল্লা থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

 

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, আমরা সংসদ সদস্য শামীম ওসমান ভাইয়ের সৈনিক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় এ কর্মসূচী পানল করেছি।

 

 

এসময়ে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আফাজুল ইসলাম ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা আবুল প্রধান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, পিটু, বক্তাবলী ইউনিয়ন আওয়ামিলীগের দপ্তর সম্পাদক ইখতেখার শাহিন, আওয়ামীগ নেতা খোরশেদ আলম মাস্টার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার, সাধারণ সম্পাদক আল আমিন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউ পি সদস্য আতাউর রহমান, ইউ পি সদস্য ওমর ফারুক, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, আমজাদ, রাসেল চৌধুরী, মরিয়ম, প্রকৌশলী আবু সাইদ রিংকু , তুহিন চৌধুরী, যুবলীগ নেতা  ছলি, ববি বাদল, আক্তার হোসেন, রাশেদুল ইসলাম সুমন,  দেলোয়ার হোসেন প্রমুখ।