ফতুল্লায় গৃহবধূকে গণধর্ষণ, আটক ৩

ফতুল্লায় গৃহবধূকে গণধর্ষণ, আটক ৩

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার নরসিংপুরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার নরসিংপুর এলাকায় এ  ঘটনা ঘটে। ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত.আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে চা দোকানদার আইনুল মিয়া (২২) ও নরসিংপুর কাউয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রিক্সা চালক রাজ বল্লভ (৬২)।

 

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৭ বছর বয়সী ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় ইজিবাইক চালক। এরপর দুইদিন বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে স্বামী সন্তানকে খোজতে বের হয় ৩৭ বছর বয়সী গৃহবধূ। তখন মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে গিয়ে স্বামী সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে ৪ জন লস্পট গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারী স্কুলের পিছনে নিয়ে পর্যায়ক্রমে ৩ জন ধর্ষণ করে, একজন শ্লীলতাহানী করেছে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকি দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।

 

ওসি জানান, এঘটনায় গৃহবধূ তার আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছু সময় বিলম্ব করেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষনিত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি আরো তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।