ইজতেমার ময়দানেই ইউপি সদস্যের ইন্তেকাল

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিশ্ব ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বন্দর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউসুফ আলী।

 

শনিবার (১১ জানুয়ারি) ভোর ৫টায় গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মো. ইউসুফ আলী মেম্বার নারয়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি বন্দর থানার দক্ষিণ কলাবাগান এলাকার ওসমান গনির ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

 

বিষয়টি নিশ্চিত করে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ জানান, বিশ্ব ইজতেমার ময়দানে আজ ভোরেই তিনি মারা গেছেন।

 

এদিকে, স্থানীয় ভাবে জানা গেছে ইউসুফ আলীর প্রথম জানাযা অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা ময়দানে। পরে বন্দরের কলাবাগ ও কুশিয়ারাতে পৃথক দুইটি জানাযা অনুষ্ঠিত হবে।