আড়াইহাজারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আড়াইহাজারে হাজারো লোকের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আড়াইহাজার উপজেলা পরিষদের সামনে থেকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে বিশাল একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী কর্মকর্তা, কর্মচারী,বিভিন্ন পেশাজীবি,স্কুল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক এবং সাধারণ জনগণ অংশ নেন।
শোভাযাত্রাটি উপজেলা সদরে বাজার,কৃষ্ণপুরা পায়রা চত্ত¡র হয়ে থানা এলাকাসহ প্রায় দুই কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা ও ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান প্রমুখ।











