আদালতপাড়ায় কেক কেটে আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেসবাংলা ২৪. কম :  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

‎‎সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী আইনজীবীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পরে আইনজীবী ফোরামের নেতাকর্মী ও আইনজীবীদের অংশগ্রহণে আদালতপাড়ায় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো আদালতপাড়া মুখরিত হয়ে ওঠে।

‎‎এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নসহ বিপুল সরকার আইনজীবী।