দলীয় প্রধান ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না: মাসুকুল ইসলাম রাজিব

প্রেসবাংলা ২৪. কম :  সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে মাসুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

মিছিল পূর্ব বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, কিছু গোষ্ঠী দেশের মানুষকে ভয়ভীতি, আতঙ্ক দেখিয়ে পূণরায় সেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। আমরা জানি রাষ্ট্র বিরোধী বা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় যারা এমন কর্মকান্ডের সাথে জড়িত; আইনের শাসন প্রতিষ্ঠায় যারা কাজ করছে তারা এ দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো জনগণকে আশ্বস্ত করা যে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই।

জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সজাগ রয়েছে। তিনি আরও বলেন, আমার দলের নেতাকর্মীদের আপনি সমালোচনা করুন এতে পুরোপুরি অধিকার রয়েছে। দেশের মানুষ আতঙ্কিত হবে, যাতায়াতে বিঘ্ন ঘটবে, বাসে আগুন দিবে এ ধরনের কর্মকান্ড জাতীয়তাবাদী কর্মীরা কখনোই সহ্য করবেনা। আজকে আমরা রাজপথে এসেছি জনগণকে আশ্বস্ত করার জন্য যে ভয় পাওয়ার কোন কারন নেই। নাগরিকের অধিকার সমুন্নত রাখতে ও আতঙ্কিত না হওয়ার জন্য আমরা রাজপথে আছি এবং সবসময় থাকবো।
কিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণ কিংবা গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবেন।তারেক রহমান দীর্ঘদিন নির্যাতন ও যন্ত্রণা সহ্য করার পরও উসকানিমূলক আচরণ করেননি। তাঁর আদর্শের কর্মী হিসেবে নেতাকর্মীদের বাচনভঙ্গি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সংযম বজায় রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলীয় প্রধান ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

বক্তব্য শেষে একটি মিছিল শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পূণরায় হোসিয়ারী সমিতির সামনে এসে শেষ করে। মিছিলে জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগদান করে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক রানা মুজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মোক্তার হোসেন ভুঁইয়া, জুয়েল প্রধানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।