আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে মুক্তিযোদ্ধা প্রজন্মের অংশ্রগহণ

প্রেসবাংলা ২৪. কম: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে নেতাকর্মীদের নিয়ে সগৌরবে যোগদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম, নারায়ণগঞ্জ জেলা শাখা।

সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর নেতৃত্বে এই মিছিলে মুক্তিযোদ্ধা প্রজন্মের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন।

মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,”আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জেও তাদের কোনো ধরনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে ছিল, আছে এবং সবসময় সোচ্চার থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক: আরিফুল ইসলাম টিটু ঢালী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: লুৎফুর রহমান, তিন নং যুগ্ম আহ্বায়ক: মোহাম্মদ মনজুর আহমেদ আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন: যুগ্ম আহ্বায়ক খোকন প্রধান, যুগ্ম আহ্বায়ক শেখ মুসা, যুগ্ম আহ্বায়ক শিবলু, যুগ্ম আহ্বায়ক হৃদয়, যুগ্ম আহ্বায়ক রিফাত এছাড়া মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম’র নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।