সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম :প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভালো ছাত্র ও ভালো মানুষের মধ্যে পার্থক্য আছে। ভালো ছাত্র হলেই ভালো মানুষ হওয়া যায় না। সমাজে যারা বয়সে বড় আছেন তাদেরকে সম্মান করতে হবে, ছোটদের আদর করতে করতে হবে। তোমাদের মেধা ভালো বলেই তোমরা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছো। তাই তোমাদের উচিত হবে যে বয়সে যে কাজ করার সেটা করে ফেলা। প্রতিদিনের যে কাজ সেগুলো প্রতিদিন সম্পূর্ণ করতে হবে। নিয়মিত খেলাধুলা করতে হবে। এই সময়টিকে অযথা কাজে ব্যয় করা যাবে না। দীর্ঘ সময় মোবাইলে সময় নষ্ট করা যাবে না। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। তাই সকল শিক্ষার্থীকে পড়ালেখায় মনোযোগী হতে হবে। শিক্ষক ও পিতামাতার কথা শুনতে হবে এবং ভালোমন্দ বিচার করে সেভাবেই সামনের দিকে এগুতে হবে।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি, সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার সহ প্রমুখ ।











