না’গঞ্জে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রেস বাংলা: নারায়ণগঞ্জে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দিয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় “খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
শনিবার (২৩ মে) বিকেল তিনটায় শহরের ইসদাইর পৌর স্টেডিয়াম অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সার্বিক তত্ত্বাবধানে ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে প্রথম ও দ্বিতীয় বিভাগের ১৬টি দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন অমল।











