ফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনতে কাজ করছি: রেজা রিপন

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জের ফুটবলের হারানো গৌরব ও উন্মাদনা আবারও জাগিয়ে তুলতে কাজ করছে ‘নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি’। আগামী বছর আরও বৃহৎ পরিসরে বড় বড় দলগুলোকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত “দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

উদ্বোধনী বক্তব্যে রেজা রিপন শৈশবের স্মৃতি চারণ করে বলেন, “ছোটবেলায় দেখেছি ফুটবল নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ায় ফুটবল কিছুটা আড়ালে চলে গেছে। আমরা চাই নারায়ণগঞ্জে ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হোক। আবারও মুন্না, চুন্নু ও এমিলি ভাইদের সময়ের মতো ফুটবলের সোনালি দিন ফিরে আসুক।”

তিনি আরও স্পষ্ট করেন যে, শুধু একটি টুর্নামেন্ট আয়োজনেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতেও ফুটবলকে ঘিরে এমন ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনার জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবারের টুর্নামেন্ট আয়োজনে মূল পৃষ্ঠপোষকতা করছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। এই সহযোগিতার প্রশংসা করে রেজা রিপন বলেন, “এ ধরনের বড় আয়োজন সফল করতে পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এখানে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।