বৃষ্টিতে কমেছে গরমের তেজ!

প্রেসবাংলা ২৪.কম: শনিবার (৫ জুন) বৃষ্টি ঘুম ভাঙ্গিয়েছে নারায়ণগঞ্জবাসীর। সকালে খনিকের বৃষ্টিতে তাপমাত্র কিছুটা কমলেও বেলা বাড়তে থাকার সাথে সাথে গরমও যেনো কিছুটা বেড়ে ছিলো। কিন্তু দুপুরে আবারও বৃষ্টিতে কমেছে গরমের তেজ।
আবহাওয়াবিদরা জানিয়েছে , চলছে মৌসুমী বায়ুর প্রভাব। জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে দেশের বিভিন্ন জেলার মতো নারায়ণগঞ্জেও মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। তার মধ্যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে।
ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ঢাকা ও তার আশপাশের এলাকায়। কিন্তু বৃষ্টি থামার পর আবার গরমের অস্বস্তি দেখা যাচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন টেকনাফ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে সামনের দিনগুলোয় বৃষ্টি বেড়ে গরম কমতে পারে বলে জানা যায়।
দুপুরের পর থেকেই রিমঝিম বৃষ্টিতে ভিজেছেন নগরবাসী। হালকা বৃষ্টির সঙ্গে সঙ্গেই কমেছেতাপমাত্রার পারদ।











