মীর সোহেল আলী’র পিতার ইন্তেকাল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী’র পিতা মীর মোজাম্মেল আলী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি…..রাজিউন)।
শনিবার (০৫ জুন) বেলা ২টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি। শনিবার বাদ এশা ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
মৃত্যুকালে তার বয়ষ হয়েছিলো ৭৮ বছর। মীর মোজাম্মেল আলী সমাজ সেবা সাথে ফতুল্লা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মরহুম মীর মোজাম্মেল আলী ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।











