এইচটি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এইচটি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এইচ  টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি …………. রাজিউন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় সরকারপ্রধান বলেছেন, বাংলাদেশের প্রশাসনিক সার্ভিসে এ এইচ টি ইমামের অবদান ‘স্মরণীয়’ হয়ে থাকবে। “মুক্তিযুদ্ধের সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু সরকারের পুরো সময়টাও তিনি একই পদে থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”