কোভিড-১৯ টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন। গত ২৭ জানুয়ারি দেশে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সেদিন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম ভ্যাকসিন নেন।
ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত পাঁচ লাখ ১৮ হাজারের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।











