কোভিড-১৯ টিকা নিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কমঃ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন।

বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন এই নেতা।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন বলেন, আলহামদুলিল্লাহ করোনার টিকা নিলাম আজ। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি দেশবাসীর জন্য যথাসময়ে টিকার ব্যাবস্থা করে দিয়েছেন। করোনা মোকাবেলায় বিশ্বের উন্নত অনেক দেশের চেয়েও এগিয়ে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশবাসী তার কাছে কৃতজ্ঞ ।

তিনি আরো বলেন, একটি মহল করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আপনারা এই গুজবে কান দিবেন না। করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকতে নারায়ণগঞ্জবাসীকে কোভিড-১৯ টিকা নেওয়ার অনুরোধ করছি।

এ সময় টিকা গ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন, মীর মনির, শফিকুল ইসলাম নিজাম সহ প্রমূখ।