সিদ্ধিরগঞ্জের প্রবীণ আ’লীগ নেতা এম এ বারীর খোঁজ নিলেন জুয়েল

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কমঃ সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব এম এ বারীকে দেখতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন।

বুধবার (১৭ফেব্রুয়ারি) অসুস্থ এম এ বারীর বাসভবনে তাকে দেখতে যান জুয়েল।

এ সময় জুয়েল প্রবীণ এই রাজনীতিবিদের খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন ।