শামসুজ্জোহা স্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা: বন্দরে শামসুজ্জোহা এম.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাকসুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, চেয়ারম্যানের সহধর্মীনী নারগিস মাকসুদ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ম্যানেজিং কমিটির সদস্য মো: জাহাঙ্গীর আলম মাস্টার, মো: নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, মো: ওয়াসীম, পারভীন নাহার, শিক্ষক প্রতিনিধি মো: আব্বাস উদ্দিন, আফরোজা খানমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।











