৬দিন ধরে নিখোঁজ বন্দরের অটো চালক সোহেল

৬দিন ধরে নিখোঁজ বন্দরের অটো চালক সোহেল

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে ফরাজীকান্দা কবরস্থান রোড এলাকা থেকে অটো গাড়ি নিয়ে বের হওয়ার ৬ দিনেও বাসায় ফিরে আসেনি অটো চালক সোহেল(৪০)। স্বামীকে ফিরে পেতে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছে স্ত্রী ডলি আক্তার।

 

এ ব্যাপারে বন্দর থানায় রোববার ১৩ ডিসেম্বর নিখোজের স্ত্রী ডলি আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার জিডি নং-৪৯২।

 

নিখোঁজের স্ত্রী ডলি বেগম উল্লেখ করেন,তার স্বামী সোহেল গত ৮ ডিসেম্বর সকাল ৮ টায় প্রতিদিনের ন্যায় তার অটো গাড়ি নিয়ে বাসা হতে বের হন। অদ্যাবধি বাসায় ফিরে আসেনি। নিখোজ অটোচালক আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খুজে না পেয়ে বন্দর থানায় একটি জিডি এন্টি করেন।