শহীদ দিবসে বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র শ্রদ্ধা নিবেদন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলাঃ ১৯৭১ সালের ২৯শে নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে সম্মুখ যুদ্ধে বক্তাবলি পরগণার ১৩৯ জন মানুষ শহীদ হয়েছেন। সেদিন রাতে ৩০০ বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে বক্তাবলীতে হৃদয় বিদারক ঘটনার অবতারনা পাক হানাদার বাহিনী।
এই দিনটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসুচি গ্রহণ করে থাকে। প্রতি বছরের ন্যায় বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশন এবারো এক গুচ্ছ কর্মসুচির মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করেছে। সকালে শহীদ বেদিতে পুষ্প অর্পনের পর নিজস্ব কার্য্যালয়ে স্বাধীনতা যুুদ্ধে শহীদদের জন্য দোয়া আয়োজন করা হয় ও তোবারক বিতরন করা হয়েছে।
এর আগে সংগঠনের সভাপতি আলামিন ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা ও শহিদ পরিবারের সদস্যদের সন্মাননা দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্য কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যক্ষ হারুনুর রশীদ সরকার দুলাল। বিশেষ অতিথি ছিলেন শহিদ পরিবার সদস্য ইফতেখারুজ্জামান শাহিন ও আব্দুল হামিদ।
বিশেষ অতিথির বক্তব্যে ইফতেখারুজ্জামান শাহিন বলেন অনেকে অনেক অনুষ্ঠান করে কিন্তু একমাত্র ওয়েলফেয়ার এসোশিয়েশন প্রতিবছর শহিদ পরিবারকে প্রতি বছর সন্মাননা দেয়। এজন্য আমি এই সংগঠনের কাছে কৃতজ্ঞ।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ সরকার বলেন আজকে বক্তাবলী ওয়েলফেয়ার এসোশিয়েশন যে সন্মাননা দিয়েছে সেটা সমস্ত শহীদ পরিবারের জন্য বড় পাওয়া। বক্তাবলী পরগণায় ওয়েলফেয়ার এসোসিয়েশন সর্ব প্রথম শহিদ পরিবারের কথা চিন্তা করেছে এবং প্রতিবছর অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। আমি সমস্ত শহিদ পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা জানাই।
মতিউর রহমান ফকিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামাল উদ্দিন বারী, মুফতি মাওঃ মুখতার হোসাইন, মোঃ লোকমান হোসাইন, এম এ মতিন, রাজিব হোসেন সাগর, আলমগীর কবীর, সাইদুর রহমান বাচ্চু, ইশাত শাহিন, মনির খান, দেওয়ান আহম্মদ উল্লাহ, জহির উদ্দিন বারী, ইউসুফ মোহাম্মদ, নবী হোসেন।
আরো উপস্থিত ছিলেন তানবীর হাসান, সাদ্দাম কায়সার, মোক্তার হোসেন, আরিফুর রহমান, কবি সেলিম, মনির হোসেন, সালেহ আহম্মদ, কাশেম মোঃ ইকবাল, নর আলম জুয়েল সহ অনেকে।
সভাপতির বক্তব্যে বলেন বক্তাবলী ওয়েলফেয়ার এসোশিয়েশন কোন ব্যক্তি কেন্দ্রিক সংগঠন নয়, এর যা কিছু অর্জন তা আমাদের সকলের প্রানান্ত প্রচেষ্ঠার ফসল। এই সংগঠনে দেশ বিদেশ হতে সকলে সমান ভাবে অংশ গ্রহন করে থাকে। বিশেষ করে প্রবাসিদের সাপোর্টিং আছে বলেই আমরা সাবলিল ভাবে সামাজিক কাজ করে যাচ্ছি। বিশেষ করে সিংগাপুর হতে জামাল সর্দার, আমির ইসলাম, মোবারক ভাই, সাদ্দাম, মাসুম, বিল্লাল, আলামিন খান, সিরাজুল, মনির, মাসুম, আতাউর, মামুন, রাশেদুলশামীম আবার ইতালি হতে মোখতার হোসাইন, আহম্মদ আলী, নয়ন রানা, কুয়েত হতে সাইদুর রহমান শান্ত, সৌদিআরব হতে সুমন ফকির, তাদের অবদান কোনদিন ভুলবার নয়।সবাইকে নিয়েই আমরা আগামির পথ চলতে চাই।











