বক্তাবলী গণহত্যা দিবসে বধ্যভূমিতে ‘ধলেশ্বরীর তীরে’র শ্রদ্ধা নিবেদন

বক্তাবলী গণহত্যা দিবসে বধ্যভূমিতে ‘ধলেশ্বরীর তীরে’র শ্রদ্ধা নিবেদন

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে ২৯ নভেম্বর  বক্তাবলী পরগণার  শহীদদের স্মরণে লক্ষীনগর বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে বক্তাবলী পরগণার আলোচিত সামাজিক সংগঠন ‘ধলেশ্বরীর তীরে।

 

রবিবার (২৯ নভেম্বর) সকালে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

 

বক্তাবলী গণহত্যা দিবসে সংগঠনটি প্রথমে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর স্কুল এন্ড কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে লক্ষীনগর বধ্যভূমিতে গিয়ে শেষ করে । সেখানে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করার পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রভাত ফেরী

এসময় সংগঠনটির সভাপতি মোঃ নূরুজ্জামান জিকু বলেন, আজকের এই দিনে আমরা হারিয়েছি ১৩৯ জনকে । যারা তাঁদের জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছেন । আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং সেই সাথে এই ১৩৯ জন বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ২৯ শে নভেম্বর আমাদের জন্য এক বেদনার দিন। প্রতিবছর এই দিনটি বক্তাবলীর বিভিন্ন সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় পালন করে। আমরা আজ স্মরণ করছি সেই বীর শহীদদের যাদের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা । তাঁরা জীবন দিয়ে আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা । ধলেশ্বরীর তীরে’র পক্ষ থেকে আমরা এই ১৩৯ জন শহীদদের জানাই গভীর শ্রদ্ধা ।

 

পরে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ‘বঙ্গবন্ধুর আত্মজীবন ’ বইটি।

 

বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ

এসময় উপস্থিত ছিলেন, ধলেশ্বরীর তীরে সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল প্রধান, দপ্তর সম্পাদক মোঃ আলামিন প্রধান, প্রচার সম্পাদক তুহিন হাসান মামুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ কাউসার ফকির, কার্যকরী সদস্য সাইদুর রহমান বাচ্চু, মোঃ শাহিন, আব্দুল কাদির, মনির হোসেন, রাসেল চৌধুরী ও অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত।

 

প্রবাস থেকে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে সহযোগীতা করেছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান ফকির, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম আকাশ, আলী আশরাফ রিপন, ইসমাঈল হোসেন ও  নূর হোসেন।