নবাবগঞ্জের মোয়াজ্জেম হোসেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

নবাবগঞ্জের মোয়াজ্জেম হোসেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নবাবগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক আওয়ামীযুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন কে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে স্থান পাওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক সহ- সম্পাদক  আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন তার রাজনীতিতে কোন কলঙ্কের ছাপ লাগতে দেননি । পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার এলাকার মানুষের কাছে যতেষ্ট সুনাম রয়েছে।

 

স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, নব্বই দশকের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এস এম হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে অপ্রতিরোধ্য স্বৈরাচার বিরোধী আন্দোলনকে প্রতিহত করতে ১৯৯৩ ইং সালে,তৎকালীন ক্ষমতাশীন সরকারের পোষ্য সন্ত্রাসী দ্বারা হত্যার উদ্দেশ্যে বুকে বুলেট বিদ্ধ করে। মুমূর্ষু অবস্থায় ছাত্রলীগ নেতা ও জাতির এই সাহসী সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৭ মাস পঙ্গু ও সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। সেই সময় থেকে  মোয়াজ্জেম হোসেন দেশ ও দলের স্বার্থে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন।

এ কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সাংবাদিক।

 

নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। পাশাপাশি বয়স ৫৫ বছরের বেশি হওয়ায় বাদ পড়েছেন ৭০ জনের বেশি।

 

এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।

 

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।