উচ্চবিলাসী – মাহির আমির মিলন

মাহির আমির মিলন , প্রেসবাংলা২৪.কম: আজ আমার পকেট ভর্তি টাকা, ব্যাগ ভর্তি বাজার, দামি বাড়ি, দামি গাড়ি, অর্থ-বিত্ত, জশ-খ্যাতি, সুনা
কি নেই আজ আমার! তবে হ্যাঁ, সত্যি আজ আমার ভালোবাসার মানুষগুলো নেই। জীবনে বিলাসীতা মানে যদি এটা হয়, পৃথিবী ব্যাপিত স্বপ্নের রথযাত্রা অভিমুখী মানুষগুলো সবকিছু পাবে সত্যি-শুধুমাত্র অতি নিকটের বিশ্বস্ত দ্রব্যটি চিরতরে হারিয়ে যাবে তাহলে মানব জীবনে বিলাসীতা নামক শব্দটি চিরতরে মুছে ফেলা হোক এই স্বার্থপর সমাজ থেকে।
মানবজীবনে প্রতিটি স্তরে কিছু ধাপ থাকে যার মাধ্যমে একজন মানুষ সমাজে বেড়ে উঠে।এই প্রত্যেকটি ধাপের কিছু নিদিষ্ট চাহিদা বিদ্যমান।কেউ কেউ এই চাহিদা গুলো পূর্ণতার জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যায়,যখন এক পর্যায়ে এসে সে সফলতা অর্জন করে তখন তাঁর ব্যক্তিতে কিছু ভিন্নতা আসে।সমাজ তখন তাঁর সঙ্গে একাগ্রতা না করে বরং প্রতিনিয়ত কটাক্ষ করে বুলি ছাড়ে।আমাদের সমাজে এই অপসংস্কৃতি গুলো কি কখনো মুছা যাবে না।একজন উচ্চবিলাসী মানুষ জীবনে এতো ত্যাগ স্বীকার করবে অথচ সমাজ তার এইটুকু সুখ সহ্য করবে না!
এই সমাজের বিরুদ্ধে এটা একজন উচ্চবিলাসীর অভিযোগ নয় বরং একটি অজানা গল্প। এমন হাজারো গল্প লুকিয়ে আছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যা লিখলে হয়তো কলমের কালি এবং বইয়ের পৃষ্ঠা শেষ হবে তবে অজানা গল্পগুলো অগোচরে রয়ে যাবে।











