শ্যালিকাকে একাধিকবার ধর্ষণের ঘটনায় দুলাভাই রিমান্ডে

শ্যালিকাকে একাধিকবার ধর্ষণের ঘটনায় দুলাভাই রিমান্ডে

সোনারগাঁ প্রতিনিধি, পেসবাংলা: ১৪ বছর বয়সী শ্যালিকাকে একাধিকবার ধর্ষণের ঘটনায় দুলাভাই সাগর (২৫)  রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়। পরে শুনানী শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর ২ দিনের রিমান্ডের নির্দেশদেন।

রিমান্ডপ্রাপ্ত আসামী হলো-জামালপুর জেলার সদরে নামা হরিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে আরফান ওরফে সাগর (২৫)।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এ এস আই ফেরদাউস বলেন, পুলিশ ৩দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় আসামীকে। পরে শুনানি শেষে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মাদ্রাসায় পড়ুয়া ১৪বছরের কিশোরী হলো আসামী সাগর এর স্ত্রীর চাচা তো বোন। সেই সূত্র কিশোরী হয় আসামী সাগর এর শালী। সাগর প্রলোভন দেখিয়ে একাধিবার কিশোরী ধর্ষণ করেছে। গত ১০ অক্টোবর রাতে প্রাকৃতিক ডাকে সারা দেওয়া ফলে কিশোরী ঘর থেকে বের হয়। পরে সাগর তাকে ডেকে একটি গরু রাখার গোয়াল ঘরে নিয়ে গিয়ে মাটিতে ফেলে হাত মুখ চেপে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টিকে কিশোরী তার মাকে জানায়। তখন কিশোরীর মা বাদা হয়ে সোনারগাঁ থানা নারী ও শিশু দমন ২০০০ আইনে ৯(১)ধারায় ১টি মামলা দায়ের করেন।