নিত্য মূল্যের দাম এই সরকারের আমলে কমবে না-মাহমুদুর রহমান মান্না

নিত্য মূল্যের দাম এই সরকারের আমলে কমবে না-মাহমুদুর রহমান মান্না

প্রেসবাংলা২৪.কম: ‘নিত্য মূল্যের দাম এ সরকারের আমলে কমবে না- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং জন-জীবনের নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুপর ১২টায় গণফোরাম আয়োজিত  এক মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই কথা বলেন।
তিনি আরো বলেন,  এই সরকার জনগণের সরকার নয় এই সরকার ভোট কারচুপির মাধ্যমে জনগণের ভোটের অধিকার হরণ করে এই সরকার বার বার ক্ষমতায় আসছে এ সরকারের কোনো লজ্জা নেই।
মাহমুদুর রহমান মান্না আরো বলেন আজ বাজারে আমরা তাকালে দেখতে পাই আলুর কেজি ৫০ টাকা, পেঁয়াজের কেজি ১০০টাকা প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি,যা সাধারণ মানুষের পক্ষে কোনভাবেই ক্রয় করা সম্ভব না। তাহলে আমরা কিভাবে এই সরকারকে আর বিশ্বাস করবো আপনারই বলুন, আমরা এই সরকারকে বেশি দিন আর থাকতে দিবো না ইনশাল্লাহ!আজ সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ খেতে পারে না মানুষ কোনো কিছু করতে পারে না,মানুষের নিরাপত্তা নাই, আমার-আপনার মা বোন ধর্ষিত আজ।যখনই তারা রাজপথে আন্দোলন সংগ্রামে বলে,দর্শকদের শাস্তি হবে কিন্তু পরবর্তী দেখা যায় তারাই আবার সেই তাদের পুলিশ বাহিনীকে দিয়ে সাধারন জনতার ওপর হামলা চালায় এটা কি কোন মানুষের কাজ হতে পারে বলুন।ইনশাল্লাহ আমরা এই দেশ থেকে সকল অপশক্তি মুক্ত করে আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতা নিয়ে আমরা সকল কিছু ইনশাআল্লাহ সফল ভাবে প্রতিষ্ঠিত করব।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং গণফোরামের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীবৃন্দ।