পীর হাবিবুর রহমান এর বাসায় ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

পীর হাবিবুর রহমান এর বাসায় ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমানঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমান এর ঢাকাস্থ বাসায় গুজব ছড়িয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে আজ দুপুর ১টা জাতীয় প্রেসক্লাবে সামনে ‘সচেতন শিক্ষার্থীর’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পীর হাবিবুর রহমান একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং তিনি সবসময় দুর্নীতি,সন্ত্রাস, দেশদ্রোহী,চাঁদাবাজিসহ দেশের সকল প্রকার অন্যয়ের চিত্র তিনি পবিত্র কলমের লিখে যান অবিরত।অথচ তার এই সাংবাদিকতার জয়যাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য একটি মহল কুচক্র ভাবে জড়িয়ে আছে।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের সচেতন শিক্ষার্থীবৃন্দ। সে সময় তারা এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সে সাথে হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে সুষ্ঠ বিচারের আহবান জানায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমে, বক্তব্য নিয়ে আসেন জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কামরুল ইসলাম বলেন ” পীর হাবিবুর রহমান ভাই সব সময় বিশ্ব দরবারে তার লিখনির মাধ্যমে বাংলাদেশ কে তুলে ধরেন এবং বঙ্গবন্ধু, দেশ, মাটি ও মানুষের কথা প্রকাশিত করেন। আমি একজন সচেতন শিক্ষার্থী হিসেবে, তার উপর এমন হামলা কখনোই মেনে নিতে পারি না তাই অতিবিলম্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমাদের সাধারণ শিক্ষার্থীদের আহবান এর সুষ্ঠ তদন্ত করে বিচারের মুখামুখি করতে হবে।”
তাছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য দেয় মুক্তিযুদ্ধ কমান্ডার রফিকুল ইসলাম।তিনি বলেন, স্বাধীনতা বিপক্ষের শক্তি সবসময় দেশে এমন অবস্থা সৃষ্টি করতে মুখিয়ে থাকি কিন্তু আমরা তা কখনো মেনে নিবো না ইনশাল্লাহ।উক্ত মানববন্ধনে আরো বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলন,সাকলাইন,মেহেদি, কাজী নজরুল কলেজের সোহাগ,তিতুমীর কলেজের রফিকসহ প্রমুখ।তারা সবাই তাদের বক্তব্য একটা কথা স্পষ্ট বলেন,এমন হামলা আমরা কখনো মেনে নিবো না এবং পীর হাবিবুর রহমান ভাইয়ের সাথে আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।