ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননা করার প্রতিবাদে চাষাড়ায় বিক্ষোভ

ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননা করার প্রতিবাদে চাষাড়ায় বিক্ষোভ

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় মিছিলের শুরুতে মহানগর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ৩টায় নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর বিজয়স্তম্ভের সামনে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী, দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও শহর কমিটির সাধারণ সম্পাদক শাহআলম কাঁচপুরী ও সুলতান মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিন উদ্দিন প্রমুখ।

 

 

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহের কলিজায় আঘাত করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলিমবিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থণা করতে হবে। অন্যথায় বিশ্বমুসলিম নেতৃবৃন্দের ঘোষণা ফ্রান্সকে বয়কট এবং ফ্রান্সের পণ্য বর্জন করার আহ্বান করছি। জাতিসংঘ বিশ্বব্যাপী অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে তা প্রতিষ্ঠা লাভ করলেও মুসলমানদের স্বার্থ রক্ষায় জাতিসংঘ ব্যর্থ হয়েছে। মুসলমানরা তাদের নবী মুহাম্মদ সা. কে তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্ব মুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।