না’গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য পাকড়াও

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের হাতে ডাকাত দলের ৩ সদস্য পাকড়াও।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) র্যাব ১১’র বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে ।
র্যাবের প্রেসব্রিফিং জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ অভিযানে বন্দর থানাধীন কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রপ্তানিজাত পোশাক ভর্তি কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করার সময় সংঘবদ্ধ ডাকাত দলের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন (৩০), মোঃ রাজু (২৪) ও মোঃ মিজানুর রহমান (৩২)। এ সময় তাদের কাছ থেকে ০২ রাউন্ড কার্তুজসহ ০১টি পিস্তল, ০২ রাউন্ড সীসা কার্তুজসহ দেশীয় তৈরি ০১টি পাইপ গান, ০১টি ছোড়া, ০১টি চাপাতি ও ০১টি রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী মোঃ সুমন এর বাড়ি লক্ষীপুর জেলার কমলনগর থানাধীন পশ্চিম চরসিতা এলাকায়, মোঃ রাজুর বাড়ি লক্ষীপুর জেলার সদর থানাধীন চর সেকেন্দর এলাকায় এবং মোঃ মিজানুর রহমান এর বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানাধীন পূর্বচর কলাকোপা এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে রপ্তানিজাত পোশাক ভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ধারালো অস্ত্র প্রদর্শন করে কাভার্ড ভ্যান থামিয়ে লুটতরাজ ও ডাকাতি করে আসছিল। তাদের এসকল ডাকাতির ফলে গার্মেন্টস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো এবং সময়মতো শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো। এ সকল সন্ত্রাসী কার্যকলাপের প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি বিশেষ দল গোয়েন্দা নজরদারী তৎপরতা চালায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











