সত্যের আলো শান্তি সংঘ” এর উদ্যোগে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেসবাংলা : সত্যের আলো শান্তি সংঘ” এর উদ্যোগে, সংগঠনের সকল সদস্য ও প্রবাসী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সুস্থতা ও সুস্থতা এবং সকল কবরবাসীর মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। ১৬ আগস্ট ২৬ ইং রোজ রবিবার সকাল ০৮ টায় খিদমাতুল উম্মাহ দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় সকল সদস্যদের সাথে মতবিনিময় ও সকল সদস্যদের সুস্থতা এবং সংগঠন এর ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাতুল উম্মাহ দারুল কুরআন মাদরাসার সাবেক সভাপতি জনাব শাকিল বেপারী, এবং সেক্রেটারি মুফতী মাহমুদ ইয়াছিন।
অনুষ্ঠানে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ওপর আলোকপাত করা হয়।
এছাড়া ও পারস্পরিক আন্তরিকতা, সংগঠনের সদস্যদের একে অপরের প্রতি আন্তরিক বিনয়ী ও সৌহার্দ্যপূর্ণ হওয়া
এবং এলাকার বিভিন্ন সামাজিক অসংগতি দূরীকরণে ভূমিকা রাখা
ও এলাকার শিক্ষার সার্বিক মান উন্নত করার বিষয়ে কার্যকর আলোচনা করা হয়।
এসময় আলোচনা শেষে “সত্যের আলো শান্তি সংঘ” এর সদস্যবৃন্দ মাদ্রাসা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আলোচনা ও আখেরি দোয়া পরিচালনা করেন মুফতী ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা ফরাইজ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য
মোঃ ফয়সাল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবদুল কাশেম, মোঃ সৈয়দ হোসেন এবং মোঃ বাবুল।
প্রবাস থেকে অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও পরামর্শ ও সহযোগিতা করেন কাউসার মুহিত আকাশ।











